`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পার্বত্য দুই জেলায় শনিবার সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
পার্বত্য দুই জেলায় শনিবার সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় আগামী শনিবার আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ ঘোষণা দেয়।


বিবৃতিতে জানানো হয়, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলবে। সাজেকে শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।


ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি ও কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উষাতন চাকমা অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যাম্বুলেন্স, রোগী ও লাশবাহী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।


এর আগে বৃহস্পতিবার ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের’ ডাকা অবরোধের কারণে সাজেক ভ্যালিতে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। পরে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় তাঁদের খাগড়াছড়ি সদরে ফিরিয়ে নেওয়ার পথে সাজেকের উজো বাজার এলাকায় বাধার মুখে পড়তে হয়।


পুলিশের ভাষ্য অনুযায়ী, পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাহিনীর ছয় সদস্য আহত হন। একপর্যায়ে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা থেমে থেমে গোলাগুলি চলে।


রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আসে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা