`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরুর তারিখ চূড়ান্ত হবে।


সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। ওইদিন চাঁদ দেখা গেলে রাতে প্রথম তারাবিহ আদায় করা হবে এবং সেহরি শেষে ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হতে পারে।


জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে ঈদের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করে চূড়ান্ত করা হবে।


অর্থাৎ, ১৪৪৮ হিজরি সনের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ পাওয়া গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার সিদ্ধান্তের পরই আনুষ্ঠানিকভাবে তারিখ নিশ্চিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দুপুর ১টার মধ্যে কক্সবাজারসহ দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের

দুপুর ১টার মধ্যে কক্সবাজারসহ দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের