`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নরসিংদীতে শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
নরসিংদীতে শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ চারজন নিখোঁজের ঘটনায় শান্ত (১৫) ও ওবায়দুল্লাহ (৩৮) নামে দু’জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।


শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অপর দুইজন মোছা. শান্তা (১৬) ও সৌরভকে উদ্ধারে অভিযান চলছে।


এর আগে শুক্রবার বিকেলে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারজন নিখোঁজ হন। স্থানীয়রা জানান, নিখোঁজ তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোত ও সাঁতার না জানায় তিনজন গভীর পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান।


ঘটনাটি সঙ্গে থাকা লোকজন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। তবে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। অভিযানে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর দু’জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সৌদি আরবে কারখানায় আগুনে ১৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে কারখানায় আগুনে ১৭ বাংলাদেশির মৃত্যু