`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

তাজমিন হত্যা মামলা: রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
তাজমিন হত্যা মামলা: রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানায় মামলাটি করা হয়।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে এক আইনজীবী অভিযোগ করেন, রাজু তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসে ধর্ষণ করেন। এ সময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনা হয়। পরে আদালত ধর্ষণের অভিযোগে মামলা করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর থানার এক পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন।


অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, আদালতে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসা ও ধর্ষণের অভিযোগ উপস্থাপনের পর মামলার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, রাজু হোটেলমালিকের ছেলের পরিচয় দিয়ে তাজমিনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং পরে তাকে প্রলুব্ধ করে কক্সবাজারে নিয়ে আসেন।


এর আগে তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজারের কলাতলীর লুলুয়া রিসোর্টের সামনে থেকে রোববার রাত ১০টার দিকে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মনির আহমেদের ছেলে।


গত সোমবার কক্সবাজার সদর থানা পুলিশ রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আইনগত জটিলতার কথা উল্লেখ করে জিজ্ঞাসাবাদ শেষে কুমিল্লা পুলিশ তাকে আবার কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করে।


গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার একটি ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিএনজিচালক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার