`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাল উখিয়া প্রেসক্লাব

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাল উখিয়া প্রেসক্লাব ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

‘উখিয়ায় সাংবাদিকদের ওপর বিএনপি সভাপতি সরওয়ারের জুলুম’ শিরোনামে ‘অগ্রযাত্রা প্রতিদিন বিডি’ নামের একটি ফেসবুক পেইজে প্রকাশিত ফটোকার্ড ও ভিডিও কনটেন্টকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উখিয়া প্রেসক্লাব।


এক প্রতিবাদ বিবৃতিতে প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, মনোনয়ন ফরম কেড়ে নেওয়া, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা কিংবা পছন্দের ব্যক্তিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বসানোর যে অভিযোগ করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।


বিবৃতিতে বলা হয়, উখিয়া প্রেসক্লাবের গঠনতন্ত্র ও নিয়মনীতি অনুসরণ করেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী এবং উখিয়া প্রেসক্লাবের আইন উপদেষ্টা কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরীর সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।


প্রেসক্লাব কর্তৃপক্ষ আরও জানায়, সংবাদে উল্লেখিত ফারুক আহমেদ ও কাজী বাচ্চু উভয়েই সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে একই পদে দুই ব্যক্তিকে ‘পছন্দের লোক’ হিসেবে বসানোর অভিযোগের কোনো বাস্তবতা নেই। এ অভিযোগকে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।


উখিয়া প্রেসক্লাব সংশ্লিষ্ট ফেসবুক পেইজ কর্তৃপক্ষকে প্রকাশিত মিথ্যা তথ্য প্রত্যাহার করে প্রকৃত ঘটনা যাচাইপূর্বক সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে।


একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংবাদ বা কনটেন্ট প্রকাশের আগে তথ্য যথাযথভাবে যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে