ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। স্বল্পমাত্রার এই কম্পনে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সাময়িকভাবে কাঁপুনি অনুভূত হয়।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
BanglaDock