`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বার্সেলোনায় যেতে চান আলভারেজ, আতলেতিকোর অবস্থানে অসন্তোষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
বার্সেলোনায় যেতে চান আলভারেজ, আতলেতিকোর অবস্থানে অসন্তোষ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা আরও স্পষ্ট করেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম Sport–এর প্রতিবেদন অনুযায়ী, আতলেতিকো মাদ্রিদের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যে তিনি ক্লাব ছাড়ার প্রক্রিয়া এগিয়ে নিতে শিগগিরই নিজের অবস্থান প্রকাশ্যে জানাতে পারেন।


প্রতিবেদনে বলা হয়েছে, আলভারেজের অভিযোগ—আতলেতিকো মাদ্রিদ তাকে আশ্বাস দিয়েছিল, কোনো বড় ক্লাব থেকে উপযুক্ত প্রস্তাব এলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কিন্তু বার্সেলোনা ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার পরও তা নিয়ে আলোচনায় বসেনি স্প্যানিশ ক্লাবটি। এতে ক্লাব কর্তৃপক্ষের ওপর অসন্তুষ্ট হয়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা।


বর্তমানে আলভারেজের সঙ্গে আতলেতিকোর চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। তার চুক্তিতে ৫০০ মিলিয়ন ইউরোর বাই-আউট ক্লজ রয়েছে। ক্লাবটি নিজেদের অবস্থান থেকে সরে না আসায় সম্ভাব্য দলবদল আপাতত স্থবির হয়ে আছে।


বিশ্বকাপ চলাকালীন নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়ে আলভারেজ বলেছিলেন,


ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি মনে করি, এই মুহূর্তে দলবদল সবার জন্যই ভালো হবে এবং আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।


প্রতিবেদন অনুযায়ী, আপাতত বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার আগ্রহ নেই আলভারেজের। আর্সেনালের আগ্রহের গুঞ্জন থাকলেও তা আর এগোয়নি। অন্যদিকে বার্সেলোনার কোচিং স্টাফ আক্রমণভাগ শক্তিশালী করতে আলভারেজকে আদর্শ পছন্দ হিসেবে দেখছে। তবে আলভারেজ নিজে আতলেতিকোর সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে পারলেই কেবল বার্সেলোনা নতুন পদক্ষেপ নেবে।


আগামী ১০ আগস্ট দিয়েগো সিমিওনের অধীনে আতলেতিকো মাদ্রিদের প্রাক-মৌসুম অনুশীলন শুরু হওয়ার কথা। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এর আগেই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন হুলিয়ান আলভারেজ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তৃতীয় বিয়ে করলেন আমির খান

তৃতীয় বিয়ে করলেন আমির খান