`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর আস্থা রাখুন, সব সমস্যার সমাধান হবে: রাশেদ খাঁন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর আস্থা রাখুন, সব সমস্যার সমাধান হবে: রাশেদ খাঁন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের পেকুয়ায় স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন সমস্যার সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান তিনিই করবেন।’


শনিবার (৩ অক্টোবর) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা মোলার পাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


কবর জিয়ারত শেষে ওয়াসিমের বাবা শফিউল আলমের সঙ্গে কথা বলেন রাশেদ খাঁন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের পাশে বিএনপি সরকার থাকবে এবং ওয়াসিম আকরাম, আবু সাঈদসহ আন্দোলনে নিহতদের হত্যার বিচার হবে। একই সঙ্গে ওয়াসিমের কবরের প্রবেশপথের প্রধান সড়কটি টেকসইভাবে উন্নয়নে শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগ নেবেন বলেও জানান তিনি।


জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনার বিষয়ে রাশেদ খাঁন বলেন, ১৬ জুলাই আত্মাহুতি দেওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের আত্মত্যাগই এর জবাব। ২০২৪ সালের আন্দোলনকে শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা করেছিলেন বলেও দাবি করেন তিনি।


রাশেদ খাঁনের ভাষ্য, তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমেদ তখন আন্দোলনের সমন্বয়ে ভূমিকা রাখেন। তাঁর সমন্বয় ছাড়া ৩৬ দিনের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হতো কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
শেখ হাসিনা দেশে ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হব

শেখ হাসিনা দেশে ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হব