`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ভিডিওতে কমেন্টে বড় পরিবর্তন আনছে টিকটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
ভিডিওতে কমেন্টে বড় পরিবর্তন আনছে টিকটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

টিকটকের ভিডিওতে কমেন্ট করার অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মটি। কমেন্ট সেকশনকে আরও ইন্টারঅ্যাকটিভ করতে ভয়েস কমেন্ট, পোল, একসঙ্গে একাধিক ছবি পোস্ট এবং লাইভ ফটো কমেন্টসহ নতুন বেশ কিছু ফিচার চালু করছে টিকটক।


টিকটক জানিয়েছে, এসব ফিচারের মাধ্যমে কমেন্ট সেকশন শুধু মতামত জানানোর জায়গা না থেকে ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ ও আড্ডার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।


নতুন ভয়েস কমেন্ট ফিচারে ব্যবহারকারীরা কমেন্ট বক্সের মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে সর্বোচ্চ এক মিনিটের অডিও বার্তা রেকর্ড করে পোস্ট করতে পারবেন। অন্য ব্যবহারকারীরা সেই কমেন্টে ট্যাপ করে অডিওটি শুনতে পারবেন। আগামী এক মাসের মধ্যে বিশ্বব্যাপী ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে।


এদিকে নিজেদের ভিডিওতে কমেন্ট করার সময় নির্মাতারা এখন পোল যুক্ত করতে পারবেন। একটি পোলে সর্বোচ্চ পাঁচটি অপশন রাখা যাবে এবং ভোট দেওয়ার সময়সীমাও নির্ধারণ করা যাবে। পরবর্তী ভিডিও কী হবে, কোন পোশাকটি ভালো কিংবা কী রান্না করা উচিত—এ ধরনের বিভিন্ন বিষয়ে দর্শকদের মতামত নেওয়া যাবে।


ছবির কমেন্টেও পরিবর্তন আনছে টিকটক। এখন একটি কমেন্টে সর্বোচ্চ নয়টি ছবি যুক্ত করা যাবে। পাশাপাশি লাইভ ফটো কমেন্টের মাধ্যমে ছবির সঙ্গে মুহূর্তের সামান্য নড়াচড়াও দেখা যাবে।


টিকটকের মতে, নতুন এসব সুবিধার লক্ষ্য হলো কমেন্ট সেকশনকে আরও প্রাণবন্ত, ইন্টারঅ্যাকটিভ ও অংশগ্রহণমূলক করে তোলা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাইক্ষ্যংছড়িতে ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার