`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, সিএনজি জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, সিএনজি জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।


এ সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা, একটি মোবাইল ফোন ও মাদক পাচারে ব্যবহৃত সিএনজিসহ একজনকে আটক করা হয়।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।


আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু