`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার রিসোর্টে আগুন: মানবিকতার দৃষ্টান্ত টমটমচালক হামজার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
কক্সবাজার রিসোর্টে আগুন: মানবিকতার দৃষ্টান্ত টমটমচালক হামজার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত এক নারী ও এক পুরুষকে নিজের টমটমে করে হাসপাতালে নিয়ে গেছেন চালক আমির হামজা। শুধু হাসপাতালে পৌঁছে দিয়েই দায়িত্ব শেষ করেননি তিনি; চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে বাড়ি থেকে টাকাও এনে দেন। শনিবার দুপুরে আবার হাসপাতালে গিয়ে তাদের খোঁজ নেন তিনি।


শনিবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টার দিকে উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় রিসোর্টটিতে আগুন লাগে। আগুন ও ধোঁয়া দেখে ঘটনাস্থলে গিয়ে আহত ওই নারী ও পুরুষকে দেখতে পান হামজা। পরে প্রথমে তাদের উখিয়া হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য প্রায় ৪০ কিলোমিটার দূরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান তিনি।


আমির হামজা জানান, আহতদের নাম-ঠিকানা বা পরিচয় জানার চেষ্টা না করেই তাদের হাসপাতালে পৌঁছে দেন। চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হলে বাড়ি থেকে টাকা এনে দেন। দুপুরেও হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেন তিনি।


হাসপাতালে চিকিৎসা নিতে আসা মো. আলম বলেন, সকাল ১১টার দিকে টমটমে করে এক নারী ও এক পুরুষকে হাসপাতালে নিয়ে আসতে দেখেন তিনি। তাদের শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন ছিল।


কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছয়জনই আশঙ্কামুক্ত। টমটমে করে হাসপাতালে আসা রোগীদের কেউ মারা যাননি। তবে আমির হামজা ঠিক কোন দুজনকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।


উখিয়ার সোনাপাড়া ভালোম্বর বরুড়া এলাকার বাসিন্দা আমির হামজা পেশায় টমটমচালক। প্রতিদিনের আয়েই চলে তার সংসার। রিসোর্টটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজার মেডিকেল কলেজ আকস্মিক পরিদর্শনে এমপি শামিম আরা স্বপ

কক্সবাজার মেডিকেল কলেজ আকস্মিক পরিদর্শনে এমপি শামিম আরা স্বপ