`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ফিফা আসিয়ান কাপের পর্দা উঠল, উদ্বোধনী ম্যাচে লাওসের প্রতিপক্ষ ব্রুনাই

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
ফিফা আসিয়ান কাপের পর্দা উঠল, উদ্বোধনী ম্যাচে লাওসের প্রতিপক্ষ ব্রুনাই ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ফিফার নতুন টুর্নামেন্ট আসিয়ান কাপের প্রথম আসরের পর্দা উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চীনের হংকংয়ের মং কক স্টেডিয়ামে লাওস ও ব্রুনাই দারুসসালামের ম্যাচ দিয়ে শুরু হয়েছে টুর্নামেন্টটি।


বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচ। একই দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মিয়ানমার ও তিমুর-লেস্তে।


প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৪টি দল। ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়া ও হংকংয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে আসরের ম্যাচগুলো।


দুটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। ডিভিশন-১-এর ম্যাচগুলো হবে ইন্দোনেশিয়ার জাকার্তা ও বান্দুংয়ে। আর ডিভিশন-২-এর ম্যাচগুলোর আয়োজক হংকং।


অতিথি দল হিসেবে ডিভিশন-১-এর গ্রুপ ‘এ’-তে খেলবে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।


২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ দল।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, ৬ জেল

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, ৬ জেল