`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ডিপফেক নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ডিপফেক নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। নিজের অনুমতি ছাড়া তাঁর অবয়ব ও পরিচয় ব্যবহার করে কোনো কনটেন্ট তৈরি বা প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ম্রুণাল বলেন, তাঁর অবয়ব ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি এটিকে অপব্যবহারকারীদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে বলেন, এই ঘোষণাকে অবিলম্বে অপকর্ম বন্ধ করার আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করতে হবে।


তিনি আরও বলেন, তাঁর পরিচয়ের কোনো ধরনের অপব্যবহার হলে এবার সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে।


সম্প্রতি এআই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিত্ব ও পরিচয়ের অপব্যবহার ঠেকাতে ভারতের অনেক অভিনয়শিল্পী আদালতের শরণাপন্ন হয়েছেন। অনুমতি ছাড়া তাঁদের ছবি, ভিডিও বা অবয়ব ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠির মতো তারকারা।


এর আগে ডিপফেক প্রযুক্তির শিকার হয়ে অভিনেত্রী রাশমিকা মান্দানা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে নারীদের হেনস্তার ঘটনায় তিনি প্রযুক্তির অপব্যবহারের তীব্র সমালোচনা করেন এবং কঠোর শাস্তির দাবি জানান। পরে তাঁর ডিপফেক ভিডিও ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিরতির পর শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

বিরতির পর শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা