`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বিমানবন্দর এলাকায় গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, চালক পলাতক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
বিমানবন্দর এলাকায় গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, চালক পলাতক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশি করে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযানের সময় গাড়িচালক মো. শামীম মিয়া পালিয়ে যান।


সোমবার (১০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের একটি দল, অন্যান্য গোয়েন্দা সংস্থার সহায়তায় ওই অভিযান পরিচালনা করে।


কাস্টমস সূত্র জানায়, তল্লাশির সময় গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। পরে আরও তল্লাশি চালিয়ে তিনটি মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা নগদ, একটি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।


উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা ১৫৫ দশমিক ৩৫ ভরির সমান। কাস্টমস হাউস ঢাকার পরীক্ষায় এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।


কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।


ঘটনার পর পলাতক চালক মো. শামীম মিয়ার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
শরতে কক্সবাজারের মেরিন ড্রাইভের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা

শরতে কক্সবাজারের মেরিন ড্রাইভের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা