`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার ভাইকে অপহরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
টেকনাফে ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার ভাইকে অপহরণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে জিম্মি করে মো. রফিক নামে এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে দক্ষিণ শীলখালী পাহাড়সংলগ্ন এলাকায় নিজের সুপারি বাগান থেকে তাকে অপহরণ করে গভীর পাহাড়ের দিকে নিয়ে যায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত।


অপহৃত রফিক শীলখালী এলাকার বাসিন্দা মমতাজ আহাম্মদের ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কায়ছারের বড় ভাই।


রফিকের ছোট ভাই আব্দুল্লাহ কায়ছার জানান, সুপারি বাগানে কুকুরের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যান রফিক। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত ফাঁকা গুলি ছুড়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গভীর পাহাড়ের দিকে নিয়ে যায়।


ঘটনার পর থেকে রফিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু সাইদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অপহৃত যুবককে উদ্ধারে অভিযান শুরু করেছে। পাশাপাশি অপহরণে জড়িতদের শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে গোয়েন্দা নজরদারি চলছে।


রফিককে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারের রামুতে হচ্ছে ফিফা সার্টিফায়েড ফুটবল টেকনিক্যাল স

কক্সবাজারের রামুতে হচ্ছে ফিফা সার্টিফায়েড ফুটবল টেকনিক্যাল স