`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে কর্তৃপক্ষের দায় দেখছে ছাত্রদল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে কর্তৃপক্ষের দায় দেখছে ছাত্রদল ছবির ক্যাপশন: বাংলাদেশ ছাত্রদল। সংগৃহীত
ad728

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রশ্নফাঁসে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দ্রুত নতুন প্রশ্নপত্রে পরীক্ষার আয়োজনের দাবি জানিয়েছে সংগঠনটি।


শনিবার (১০ অক্টোবর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, প্রশ্নফাঁসের অভিযোগে শেষ মুহূর্তে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তকে যথাযথ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ছাত্রদল বলেছে, এ ধরনের অপরাধের জন্য দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে প্রশ্নফাঁস ঠেকাতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে।


ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিবৃতিতে বলেন, লক্ষাধিক চাকরিপ্রার্থী ঢাকায় এসে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় মানসিক, আর্থিক ও শারীরিক ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা দ্রুত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা এবং প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহেশখালীতে পুলিশের অভিযানে ৮ অস্ত্রসহ আটক ২

মহেশখালীতে পুলিশের অভিযানে ৮ অস্ত্রসহ আটক ২