`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কুতুবদিয়া হাসপাতালে রোগীর চাপ সাতগুণ, এক শয্যায় তিন-চারজনের চিকিৎসা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
কুতুবদিয়া হাসপাতালে রোগীর চাপ সাতগুণ, এক শয্যায় তিন-চারজনের চিকিৎসা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপে দেখা দিয়েছে চরম শয্যা সংকট। ৫০ শয্যার হাসপাতালটিতে বর্তমানে মাত্র ১৯টি শয্যা রয়েছে। অথচ শুক্রবার পর্যন্ত সেখানে ভর্তি ছিলেন ১৪৩ জন রোগী। শয্যার তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় একটি শয্যায় তিন থেকে চারজনকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। জায়গা না পেয়ে অনেক রোগীকে থাকতে হচ্ছে হাসপাতালের মেঝে, বারান্দা এমনকি চলাচলের পথেও।


হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের অধিকাংশই শিশু। তবে বয়স্ক নারী-পুরুষও হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে ডেঙ্গু রোগীর চাপ। রোগীর ভিড়ে ওয়ার্ড ও হাম ওয়ার্ডের মেঝেতেও জায়গা মিলছে না। এতে হাসপাতালজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি হাম সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন রোগীদের স্বজনরা।


শয্যা না পেয়ে অনেক রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের বারান্দা ও হাঁটার পথেও অবস্থান করছেন ভর্তি হওয়া রোগীরা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।


হাসপাতাল সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসে সেখানে ২ হাজার ৮২০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ভর্তি করা হয় ১ হাজার ২৪ জনকে। শয্যা সংকটের কারণে এক হাজারের বেশি রোগীকে অন্য হাসপাতালে পাঠাতে হয়েছে। এ ছাড়া নভেম্বরের ৬ তারিখ পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ১৪৩ জন রোগী।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মারুফ বলেন, রোগীর চাপে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। ভর্তি রোগীদের বেশিরভাগই শিশু এবং হামে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সীমিতসংখ্যক শয্যা নিয়েই সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক