`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ ৩ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ ৩ জন আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে বাঁশখালী থানার চানুয়াঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


কোস্ট গার্ড পূর্ব জোনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঁশখালী কোস্ট গার্ড কন্টিনজেন্টের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজারসহ তিনজন বালু উত্তোলনকারীকে আটক করেন।


পরে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।


আটক তিন বালু উত্তোলনকারীর কাছ থেকে মুচলেকা নেওয়ার পর ড্রেজারসহ তাদের ছেড়ে দেওয়া হয়।


কোস্ট গার্ড জানিয়েছে, নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা অবৈধ বালু উত্তোলনকারীদের হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে রান্নাঘর রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারে রান্নাঘর রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা