`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ইসিএ আইন বাতিলের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
ইসিএ আইন বাতিলের দাবিতে কক্সবাজারে মানববন্ধন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বিতর্কিত ইসিএ (প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা) আইন বাতিলের দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি। একই সঙ্গে পরিবেশের দোহাই দিয়ে পর্যটন শিল্পের উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগে কথিত ‘পরিবেশবাদী চক্রের’ বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা।


সোমবার (২৪ আগস্ট) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন আন্দোলনকারীরা।


কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ইসিএ আইন। পরিবেশ রক্ষার নামে কিছু পরিবেশবাদী সংগঠন বিদেশি সহায়তা নিয়ে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন তারা।


তাদের দাবি, গত ৩০ বছর ধরে পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকার (ইসিএ) দোহাই দিয়ে কক্সবাজারে বিভিন্ন উন্নয়ন কাজে বাধা দেওয়া হচ্ছে। এর ফলে পর্যটন শিল্প আশানুরূপভাবে বিকশিত হয়নি।


বক্তারা আরও অভিযোগ করেন, বড় বড় শিল্পগোষ্ঠী কক্সবাজারে পর্যটনসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে আগ্রহী হলেও ইসিএ আইনের কারণে অনেক প্রকল্প বন্ধ বা গুটিয়ে নিতে হয়েছে। তাই কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নের স্বার্থে অবিলম্বে ইসিএ আইন বাতিলের দাবি জানান তারা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে কক্সবাজারে নিম্নাঞ্চল প্লাবিত: ৬৪৮ আশ্রয়কেন্দ

টানা বৃষ্টিতে কক্সবাজারে নিম্নাঞ্চল প্লাবিত: ৬৪৮ আশ্রয়কেন্দ