`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাদকসেবী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
কক্সবাজারে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাদকসেবী আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ ১১ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।


সোমবার রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওই মাঠ থেকে তাদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ১১টার দিকে সদর মডেল থানার স্পেশাল টিম-১ গোলদিঘীর পাড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছেন। পরে এসআই সুমন সরকার, এসআই সাগর দে, এএসআই তরুণ মজুমদার ও এএসআই খায়রুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মোবাইল-১ ডিউটিরত এএসআই রাজীব দত্ত এবং মোবাইল-২ নৈশ ডিউটিরত এসআই জাহাঙ্গীর হোসেনও সঙ্গীয় ফোর্স নিয়ে অংশ নেন।


অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ ১১ জনকে আটক করা হয়। আটকরা হলেন—মহাজেরপাড়ার মুহাম্মদ তামিম শহীদ, অনিক বড়ুয়া, গোলদিঘীর পাড়ের উৎপল দাশ, বৈদ্যঘোনার আয়াত উল্লাহ, স্বরূপ দাশ, আয়াত উল্লাহ, অপূর্ব রায়, ফেনীর পরশুরাম উপজেলার শাহিদুল ইসলাম, রামুর দক্ষিণ মিঠাছড়ির মো. আব্দুল্লাহ, স্টেডিয়াম পাড়ার ইমরান হোসেন এবং বাদশাঘোনার আব্দুল নবী।


পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি কক্সবাজার শহরে মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে সদর মডেল থানা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় নোয়াখালীর তরুণের লিখিত

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় নোয়াখালীর তরুণের লিখিত