`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

‘ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে কী করছেন রাফসান ও সুনেহরা!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
‘ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে কী করছেন রাফসান ও সুনেহরা! ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান, যিনি ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত, এবং সুনেহরা তাসনিম।


বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ-এ মুক্তি পাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ১৪তম চ্যাপ্টার। এই পর্বে গল্পের ঘটনাচক্রে ‘ব্যাচেলর’দের ফ্ল্যাটে হাজির হবেন রাফসান ও সুনেহরা। দুজনকেই অতিথি চরিত্রে দেখা যাবে।


তবে ধারাবাহিকে তাদের চরিত্র বা ঠিক কী ভূমিকায় দেখা যাবে, তা এখনো গোপন রেখেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। ফলে নতুন এই দুই অতিথিকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।


অসুস্থতার কারণে কিছুদিন কাজ থেকে দূরে ছিলেন নির্মাতা অমি। সুস্থ হয়ে ‘চ্যাপ্টার ১৩’ দিয়ে ফিরেছেন তিনি। নতুন পর্বে দর্শকদের জন্য আরও বেশি বিনোদনের আয়োজন থাকছে বলে জানিয়েছেন নির্মাতা।


‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পর্বগুলো বঙ্গের পাশাপাশি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন

ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন