`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৩ দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৩ দিন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আগামী আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন সরকারি ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম চলবে মাত্র ৩৮ দিন।


শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।


তালিকা অনুযায়ী, আগস্ট মাসে সাপ্তাহিক ছুটিসহ মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ফলে এ মাসে ক্লাস হবে ১৯ দিন।


সেপ্টেম্বর মাসেও সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে তিন দিন সরকারি ছুটি থাকবে। সব মিলিয়ে এ মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১১ দিন। ফলে সেপ্টেম্বরেও শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।


দুই মাসে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকবে মোট ১৭ দিন। এছাড়া বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে ছয় দিন।


এদিকে আগস্ট শুরুর আগে ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিন সাধারণ ছুটি থাকবে। পরদিন শ্রেণি কার্যক্রম চললেও এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।


শিক্ষাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বার্ষিক ছুটির তালিকার বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত ছুটি ঘোষণা করতে পারবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামোর আহ

এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামোর আহ