`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আদালতে চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
আদালতে চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছোড়া একটি কাঁচের পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ এ ঘটনা ঘটে।


অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়া আদালত কক্ষে পেছনের সারিতে বিচারপ্রার্থী ও আইনজীবীদের কথা বলতে দেখে ক্ষুব্ধ হয়ে একটি পেপারওয়েট ছুড়ে মারেন। সেটি গিয়ে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


ঘটনার পর আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিচারকের আচরণের নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আহত আইনজীবী সাবিহা সুলতানা বলেন, একজন বিচারকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।


জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান এবং বর্তমান সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত উল্লেখ করে বিচারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


এ বিষয়ে অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়ার বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনসিপির সমাবেশে হামলা ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা করছে

এনসিপির সমাবেশে হামলা ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা করছে