`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সন্দ্বীপে যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
সন্দ্বীপে যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়েছে। এ সময় একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।


সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যা ৬টার দিকে সন্দ্বীপ থানাধীন আকবর হাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালে ওই এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, এক রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।


এ ঘটনায় ওই বাড়ি থেকে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে এবং উদ্ধার করা আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মাদক ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক