`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পেকুয়ায় দুই অটোরিকশার সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
পেকুয়ায় দুই অটোরিকশার সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের পেকুয়ায় দুটি অটোরিকশার সংঘর্ষের পর সড়কে ছিটকে পড়ে আরেকটি অটোরিকশার চাপায় জামাল হোসেন (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরইতলী-পেকুয়া-মগনামা বানৌজা সড়কের পেকুয়া সদর ইউনিয়নের তেলিয়াকাটা কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত জামাল হোসেন পেকুয়া সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ি থেকে পেকুয়া বাজারের উদ্দেশ্যে রওনা হন তিনি। চৈরভাঙ্গা স্টেশন থেকে একটি অটোরিকশায় করে বাজারে যাওয়ার পথে তেলিয়াকাটা কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে তেলিয়াকাটা সড়ক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাঁর কোমরের ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি।


পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামাল হোসেনের মৃত্যু হয়।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম, পার্বত্য জেলা ও কক্সবাজারে পানি কমছে, ভাসছে ক্ষয়ক

চট্টগ্রাম, পার্বত্য জেলা ও কক্সবাজারে পানি কমছে, ভাসছে ক্ষয়ক