`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।


এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।


এদিকে সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে রাজধানীসহ দেশের ১৬ জেলায় বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার ২৩টি টিমের অভিযানে নানা অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


অভিযানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, সিলিন্ডারের নিরাপত্তা বিধি এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় যাচাই করা হয়। একই সঙ্গে কৃত্রিম সংকট, অযৌক্তিক মজুত ও সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।


ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, এলপিজি বিক্রিতে অনিয়ম পাওয়া গেলে ১৬১২১ নম্বরে অভিযোগ করা যাবে। বাজারে শৃঙ্খলা ও নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ৮২৫ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৬ জন গ্র

কক্সবাজারে ৮২৫ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৬ জন গ্র