`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কুতুবদিয়ায় পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
কুতুবদিয়ায় পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে আরাফাত নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু আরাফাত কুতুবদিয়া উপজেলার বিদ্যুৎ মার্কেট এলাকার বাসিন্দা মাহামুদুল করিমের ছেলে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোনো এক সময় পানিতে ডুবে যায় শিশু আরাফাত। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সকাল ১০টা ৫ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।


কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসমা সুলতানা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।


শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৭

চট্টগ্রামের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৭