`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, জানুয়ারিতে শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, জানুয়ারিতে শুরু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে তাবলিগ জামাতের সাদপন্থি অংশের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে ইজতেমার আরেক অংশ, জুবায়েরপন্থি হিসেবে পরিচিতদের সঙ্গেও আলোচনা করা হয়েছিল। দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই প্রাথমিকভাবে ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে।


তিনি জানান, গতবার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের শেষ দিকে জাতীয় নির্বাচনের কারণে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। তবে এবার সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ইজতেমার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এবারের বিশ্ব ইজতেমাও টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠেই অনুষ্ঠিত হবে।


সময় সূচি অনুযায়ী, প্রথম পর্ব ২০২৭ সালের ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোটরসাইকেলে সাজেক-কক্সবাজার ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই

মোটরসাইকেলে সাজেক-কক্সবাজার ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই