`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় মাইক্রোবাসে ৩৫ হাজার পিস ইয়াবা, চালক-হেলপার আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
উখিয়ায় মাইক্রোবাসে ৩৫ হাজার পিস ইয়াবা, চালক-হেলপার আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাসে করে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করেছে ৬৪ বিজিবি। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।


আটকরা হলেন উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের বাসিন্দা ছলে আহমদের ছেলে মাইক্রোবাসচালক মো. ফারুক (২২) এবং টেকনাফের ঝাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৯ ব্লকের বাসিন্দা মো. সালামের ছেলে হেলপার আজিম উল্লাহ (২১)।


৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। একপর্যায়ে চালকের সিটের পেছনের একটি বক্সে অভিনব কায়দায় লুকানো অবস্থায় খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। পরে সেখান থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ইয়াবাগুলো হ্নীলা থেকে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। পরে মাইক্রোবাসটি বিস্তারিত তল্লাশি করা হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।


বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সশস্ত্র বাহিনীর দেড়শ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত সরকার

সশস্ত্র বাহিনীর দেড়শ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত সরকার