`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মায়ানমারে পাচারের সময় নৌকাসহ ৩৫ বস্তা সার জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
মায়ানমারে পাচারের সময় নৌকাসহ ৩৫ বস্তা সার জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মায়ানমারে পাচারের সময় একটি কাঠের নৌকাসহ ৩৫ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।


মঙ্গলবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের দমদমিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় দমদমিয়া বিওপির একটি আভিযানিক দল মধ্য দমদমিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দমদমিয়া জামে মসজিদ সংলগ্ন খাল দিয়ে মায়ানমারে পাচারের প্রাক্কালে একটি হস্তচালিত কাঠের নৌকায় থাকা ৩৫ বস্তা সার জব্দ করা হয়।


বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সার ও নৌকা ফেলে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


পরে জব্দকৃত সার দমদমিয়া বিওপিতে নিয়ে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে পর্যবেক্ষণ করা হয়। কৃষি অধিদপ্তরের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে যথাযথ মূল্য জমা দিয়ে জব্দকৃত সার লাইসেন্সধারী সার ডিলারের কাছে হস্তান্তর করা হয়েছে।


টেকনাফ ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়তে মাস্টারপ্ল

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়তে মাস্টারপ্ল