`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মুহাম্মদ তামিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মগনামা ইউনিয়নের সাবমেরিন-বানৌজা সড়কের চেপ্টাখালী নাশির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত তামিম নতুন কাকপাড়া এলাকার জাহেদুল ইসলাম মানিকের ছেলে এবং মগনামা ফরিদ আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।


স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সড়ক পার হওয়ার সময় সাবমেরিন স্টেশনের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা তামিমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা অটোরিকশাটি জব্দ করলেও চালক পালিয়ে যান।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, দুর্ঘটনায় এক শিশু মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


তামিমের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চকরিয়ায় বসতঘর থেকে অস্ত্র, পরিত্যক্ত স্থান থেকে গুলি উদ্ধার

চকরিয়ায় বসতঘর থেকে অস্ত্র, পরিত্যক্ত স্থান থেকে গুলি উদ্ধার