`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

হত্যা মামলায় দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
হত্যা মামলায় দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় হত্যা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।


রোববার (৯ আগস্ট) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে উখিয়া থানাধীন কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে জকির (২৬) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাব-১৫ জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২-এর একটি আভিযানিক দল কুতুপালং বাজার এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি জকিরকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার জকিরের বাবার নাম জামাল হোসেন এবং মায়ের নাম দিল বাহার। তিনি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ওয়েস্টের ব্লক-এ/১০ এলাকার বাসিন্দা।


র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও মামলার তথ্য অনুযায়ী, জকিরের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট জারি ছিল।


গ্রেপ্তারের পর জকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।


র‌্যাব জানিয়েছে, অপরাধ দমন এবং বিভিন্ন মামলায় দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ