`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রাহুল-মৌমিতার প্রেমের সম্পর্কের দাবি, প্রকাশ্যে ব্যক্তিগত ভিডিও

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
রাহুল-মৌমিতার প্রেমের সম্পর্কের দাবি, প্রকাশ্যে ব্যক্তিগত ভিডিও ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রায় পাঁচ মাস পর তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কের দাবি করেছেন মডেল-অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। এতদিন বিষয়টি ব্যক্তিগত রেখেছিলেন বলে জানান তিনি।


সম্প্রতি মৌমিতার প্রকাশ করা একটি সিসিটিভি ফুটেজ ঘিরে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ফুটেজে রাহুলকে মৌমিতার গালে আবির দিতে দেখা যায়। এরপরই তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।


মৌমিতা জানান, চলতি বছরের দোলের দিন ভোরে রাহুল বাইক নিয়ে তার কাছে এসেছিলেন। পরে তারা একসঙ্গে ঘোরাঘুরি ও চা পান করেন। দীর্ঘদিন পর রাহুলের হাত ধরেই তিনি আবার দোলের রং খেলেছিলেন বলেও দাবি করেন।


অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তার প্রয়াত স্বামী অরিদীপ্তর সঙ্গে রাহুলের বন্ধুত্ব ছিল। স্বামীর মৃত্যুর পর রাহুলের সঙ্গে তার যোগাযোগ বাড়ে। পরে উত্তরবঙ্গে একটি সিনেমার শুটিংয়ের সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।


মৌমিতার দাবি, একসময় তাদের সম্পর্ক প্রকাশ্যে আনার পরিকল্পনাও ছিল। এমনকি রাহুলের মৃত্যুর আগের রাতেও তাদের ভিডিও কলে কথা হয়েছিল। রাহুলের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান।


রাহুলের সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সম্পর্ক নিয়েও দীর্ঘদিন আলোচনা ছিল। তাদের একটি সন্তান রয়েছে।


উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে পানিতে ডুবে ৪৩ বছর বয়সে মারা যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর আকস্মিক মৃত্যুতে টালিউডে শোকের ছায়া নেমে আসে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানে মার্কিন হামলায় আহত বেশ কয়েকজন

ইরানে মার্কিন হামলায় আহত বেশ কয়েকজন