`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

প্রতিকূল আবহাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সপ্তাহব্যাপী প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ত্রাণসামগ্রী বিতরণ করে।

এ ছাড়া শনিবার সকালে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার উদ্যোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার কাটাখালী গ্রামের ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মধ্যে প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও শুকনা খাবার বিতরণ করা হয়।

কোস্ট গার্ড জানায়, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও উপকূলীয় এলাকায় দুর্যোগ ও সংকটকালীন সময়ে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য