`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে এবং সংশোধিত বিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এভাবেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত। এর মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার সুযোগ দেখতে পাবে।


তিনি জানান, সংবিধান সংশোধন নিয়ে গঠিত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি। তবে ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।


সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।


বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে এ অনুচ্ছেদ নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কও তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
নরসিংদীতে ছাত্রদল নেতা মাসুম হত্যা মামলার ৫ আসামি কক্সবাজারে

নরসিংদীতে ছাত্রদল নেতা মাসুম হত্যা মামলার ৫ আসামি কক্সবাজারে