`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ভুয়া প্রোফাইল, জাল পরিচয় এবং এআই-নির্মিত কনটেন্টের বিস্তার রোধে নতুন উদ্যোগ নিয়েছে ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান মেটা। এবার ব্যবহারকারীরা কোনো অর্থ খরচ ছাড়াই ‘ফেসবুক ভেরিফায়েড’ নামের ব্লু ব্যাজ পাওয়ার সুযোগ পাবেন।

মেটা জানিয়েছে, ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে একটি সেলফি-ভিত্তিক যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এতে একটি ছোট ভিডিও সেলফি রেকর্ড করতে হবে, যা অ্যাকাউন্টে থাকা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। পুরো প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং অ্যাকাউন্টকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে। প্রতারণা, সন্দেহজনক কার্যকলাপ বা ভুয়া আচরণের প্রমাণ থাকলে সেই অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য অযোগ্য হতে পারে।

তবে শুরুতে এই সুবিধা ফেসবুক পেজ বা প্রফেশনাল মোড অ্যাকাউন্টের জন্য চালু করা হচ্ছে না। প্রথম ধাপে নির্বাচিত কিছু দেশে এটি চালু হবে এবং পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশে সম্প্রসারণ করা হবে। কোন কোন দেশে আগে চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি মেটা।

ভেরিফায়েড ব্যাজটি ফেসবুক প্রোফাইল, মার্কেটপ্লেস, বিভিন্ন গ্রুপ ও ফেসবুক ডেটিংয়ে দেখা যাবে। পরে নিউজ ফিডেও এই ব্যাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মেটা বলছে, এআই প্রযুক্তির কারণে এখন ভুয়া ছবি, ভুয়া পরিচয় ও নকল প্রোফাইল তৈরি করা আগের চেয়ে সহজ হয়েছে। এসব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির ঝুঁকি বাড়ছে। নতুন ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে বোঝানো যাবে, সংশ্লিষ্ট প্রোফাইলটি একজন বাস্তব ব্যক্তির সঙ্গে যুক্ত এবং তিনি সেলফি যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

তবে ফেসবুক স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির চরিত্র বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না; এটি শুধু পরিচয় যাচাইয়ের একটি প্রমাণ। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও কয়েক দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি নদীর পানি বাড়ছ

আরও কয়েক দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি নদীর পানি বাড়ছ