`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ইউটিউব মনিটাইজেশনে নতুন কড়াকড়ি, বাড়ছে ওয়াচটাইম ও শর্টস ভিউয়ের শর্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
ইউটিউব মনিটাইজেশনে নতুন কড়াকড়ি, বাড়ছে ওয়াচটাইম ও শর্টস ভিউয়ের শর্ত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ইউটিউব থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করার নিয়ম আরও কঠোর হতে যাচ্ছে। নতুন নীতিমালা অনুযায়ী, মনিটাইজেশনের জন্য বর্তমানের তুলনায় দ্বিগুণ ওয়াচটাইম বা শর্টস ভিউ অর্জন করতে হবে বলে জানিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।


নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন থেকে আয় করতে হলে গত ১২ মাসে অন্তত ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৯০ দিনের মধ্যে ২ কোটি শর্টস ভিউ অর্জন করতে হবে। বর্তমানে এই শর্ত যথাক্রমে ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম এবং ১ কোটি শর্টস ভিউ। তবে ১ হাজার সাবস্ক্রাইবার থাকার শর্ত অপরিবর্তিত থাকবে।


ইতোমধ্যে মনিটাইজেশন পাওয়া পুরোনো চ্যানেলগুলোর ক্ষেত্রেও শর্টস থেকে নিয়মিত আয় বজায় রাখতে ৯০ দিনে অন্তত ১ কোটি ভিউ ধরে রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভিউ এই সীমার নিচে নেমে গেলে শর্টস থেকে আয় সাময়িকভাবে বন্ধ হতে পারে। তবে চ্যানেলের মনিটাইজেশন বাতিল হবে না এবং প্রয়োজনীয় ভিউ পূরণ হলে আয় আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।


ইউটিউব জানিয়েছে, যেসব চ্যানেল শর্টস থেকে ইতোমধ্যে ভালো আয় করছে, তাদের ওপর নতুন নিয়মের প্রভাব তুলনামূলক কম পড়বে। তবে নতুন সীমার নিচে থাকা কত সংখ্যক চ্যানেল এ পরিবর্তনের আওতায় আসবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যেসব দেশে ইউটিউব প্রিমিয়াম চালু রয়েছে, সেখানে কম খরচের ‘প্রিমিয়াম লাইট’ সাবস্ক্রিপশন সেবাও সম্প্রসারণ করা হচ্ছে। এই সেবা থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ ক্রিয়েটরদের মধ্যে বণ্টন করা হবে। দীর্ঘ ভিডিও নির্মাতারা পাবেন ৫৫ শতাংশ এবং শর্টস নির্মাতারা পাবেন ৪৫ শতাংশ।


ইউটিউবের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন প্ল্যাটফর্মটিতে ২০০ বিলিয়নের বেশি শর্টস ভিডিও দেখা হয়। পাশাপাশি টেলিভিশনের মাধ্যমে ইউটিউব ভিডিও দেখার সময়ও প্রতিদিন ১ বিলিয়ন ঘণ্টার বেশি, যা প্ল্যাটফর্মটির দ্রুত সম্প্রসারণের অন্যতম কারণ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা

সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা