ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে নগরীর বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে যায়।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টার পর বৃষ্টি কিছুটা কমলেও আগ্রাবাদ, মুরাদপুর, ষোলশহর ও বাকলিয়াসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যায়।
সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হয়। অনেককে পানির মধ্যেই গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা যায়।
এদিকে জলাবদ্ধতার সুযোগ নিয়ে কিছু এলাকায় রিকশাচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন নগরবাসী। পাশাপাশি বৃষ্টির পানি ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় নগরীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
BanglaDock