`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে সাতদিন পর নিখোঁজ দুই কিশোরী উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
কক্সবাজারে সাতদিন পর নিখোঁজ দুই কিশোরী উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে সাতদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।


উদ্ধার হওয়া দুই কিশোরী হলো চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকার মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিসা আক্তার (১৪)। বুধবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি হোটেলের কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহিমা ও তানিসা কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে তারা মাদ্রাসায় যায়নি এবং বাড়িতেও ফেরেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় চৌদ্দগ্রাম থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধানের একপর্যায়ে কক্সবাজারে তাদের অবস্থান শনাক্ত করা হয়।


পরে কক্সবাজার ডিবি পুলিশ সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।


পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানিয়েছে, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে যায়।


চৌদ্দগ্রাম থানার ইনচার্জ আরিফুর ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
যশোরে গ্রেফতার চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে গ্রেফতার চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন