`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

গ্যাবনকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
গ্যাবনকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ। সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ‘ই’ টায়ারের ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটে বাংলাদেশের হয়ে জয়সূচক গোল করেন রাতুল।


এর আগে একই দিন মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। ওই ম্যাচে জোড়া গোল করেন পাভেল।


আজারবাইজানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮৯টি দেশ। বাছাইপর্বে বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম স্থান অর্জন করে। পঞ্চম স্থানে থাকা ৩২ দলকে নিয়ে ‘ই’ টায়ারের নকআউট পর্ব অনুষ্ঠিত হচ্ছে। সেখানে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।


প্রতিযোগিতায় ফিফা ছয়টি টায়ারে ছয়টি চ্যাম্পিয়ন নির্ধারণ করবে। গ্যাবনকে হারিয়ে এখন ‘ই’ টায়ারের শিরোপা জয়ের অপেক্ষায় বাংলাদেশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
মায়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ১

মায়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ১