উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ নির্দেশ দেওয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরের কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
BanglaDock