`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার সদর থানায় ৫৯ দিনে গ্রেপ্তার ১ হাজার ৫৯ আসামি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
কক্সবাজার সদর থানায় ৫৯ দিনে গ্রেপ্তার ১ হাজার ৫৯ আসামি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৯ দিনে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ১৯৬ জন সদস্যকে।


পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৬০ জন চোর ও ছিনতাইকারী, ৮৬ জন মাদক ব্যবসায়ী এবং ৩৪০ জন মাদকসেবী রয়েছেন।


এ ছাড়া পেনাল কোডের ২৯০ ধারায় ৫২ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৮৪ জন এবং নিয়মিত মামলায় ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন শ্রেণিতে গ্রেপ্তারের সংখ্যা ১ হাজার ৫৯।


পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সেন্টমার্টিন ভ্রমণ নীতিমালায় পরিবর্তনের উদ্যোগ, রাত্রিযাপনের

সেন্টমার্টিন ভ্রমণ নীতিমালায় পরিবর্তনের উদ্যোগ, রাত্রিযাপনের