`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
টেকনাফে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহমদকে (৩৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।


এসআরবি-১৫, সিপিসি-২-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ অক্টোবর বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিজিবি চেকপোস্টসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার মোস্তাক আহমদ হোয়াইক্যং এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(খ) উপধারায় করা জিআর মামলা নম্বর ১৮১/২২ (চান্দগাঁও)-এ সাত বছরের সাজা পরোয়ানা রয়েছে।


এসআরবি জানায়, গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর