`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৬ জেলে আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৬ জেলে আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল এবং ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১৬ জন জেলেকে আটক করা হয়।


রোববার (২৬ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাত ৩টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এস আলম জেটি-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল, ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ এবং ১৬ জন জেলেকে আটক করা হয়।


পরে সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। একই সঙ্গে জব্দ করা ট্রলিং জাল ধ্বংস করা হয়। মুচলেকা নেওয়ার পর বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ফেসবুক ভিডিওতে চাচার বিরুদ্ধে ন্যান্সির যে অভিযোগ

ফেসবুক ভিডিওতে চাচার বিরুদ্ধে ন্যান্সির যে অভিযোগ