`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মাদক সেবনের অভিযোগে নরসিংদীতে পুলিশ কনস্টেবলসহ আটক ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
মাদক সেবনের অভিযোগে নরসিংদীতে পুলিশ কনস্টেবলসহ আটক ৪ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নরসিংদীর বেলাবোতে মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বাগানবাড়ি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়।


আটক ব্যক্তিরা হলেন বেলাবো থানার কনস্টেবল শামসুল হক (৩০), মাটিয়ালপাড়া এলাকার উজ্জল মিয়া (৩৭), সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার রকি (২৮) ও একই এলাকার বাদল (৩৭)।


স্থানীয়দের অভিযোগ, বাগানবাড়ি এলাকায় কয়েকজনের সঙ্গে মাদক সেবন করছিলেন কনস্টেবল শামসুল হক। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।


পুলিশ জানিয়েছে, আটকের সময় তাদের কাছ থেকে ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।


বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস সংকট থাকতে পারে আরও দুই সপ্তাহ

গ্যাস সংকট থাকতে পারে আরও দুই সপ্তাহ