`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ওয়ারেন্টভুক্ত মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ আবার গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
ওয়ারেন্টভুক্ত মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ আবার গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ওয়ারেন্টভুক্ত একটি মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে (সাহেদ করিম) আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


পুলিশ জানায়, পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


উল্লেখ্য, করোনা মহামারির সময় ২০২০ সালে রিজেন্ট হাসপাতালের মাধ্যমে ভুয়া করোনা পরীক্ষার সনদ দেওয়ার অভিযোগে আলোচনায় আসেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। ওই বছরের ৭ জুলাই র‌্যাব উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন জব্দ করে। এ ঘটনায় সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়।


পরবর্তীতে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধারের অভিযোগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলাও হয়। ওই মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর বিচারিক আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট তাকে খালাস দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত সেই রায় স্থগিত করেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর অস্ত্র মামলায় আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে সাহেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অস্ত্র ও মানি লন্ডারিংসহ মোট ৩৫টি মামলা বিচারাধীন রয়েছে। সিআইডির তদন্ত অনুযায়ী, বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে তিনি ১১ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে করোনা পরীক্ষা না করেই ভুয়া সনদ দিয়ে ৩ কোটি ১১ লাখ ৯০ হাজার ২২৭ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।


তবে এসব অভিযোগের বিচারিক প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০