`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার আদালত এলাকায় গোলাগুলির মামলায় বিএনপি নেতা কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
কক্সবাজার আদালত এলাকায় গোলাগুলির মামলায় বিএনপি নেতা কারাগারে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এলাকায় গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় স্থানীয় বিএনপি নেতা লিয়াকত আলী সিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১২ আগস্ট) কক্সবাজারের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করেন।


আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ মে সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পশ্চিম গেটসংলগ্ন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় লিয়াকত আলী সিকদারের চাচাতো ভাই মঈন উদ্দিন গুলিবিদ্ধ হন।


ঘটনাস্থল থেকে অস্ত্রসহ জিয়াউল হক জিয়া নামে একজনকে হাতেনাতে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়।


প্রাথমিকভাবে ঘটনাটি বিএনপি নেতা লিয়াকত আলী সিকদারকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত হয়েছে বলে প্রচার করা হলেও তদন্তে ভিন্ন তথ্য পাওয়া যায়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তে প্রতিপক্ষকে ফাঁসাতে ঘটনাটি সাজানো হয়েছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


পরে কক্সবাজার সদর মডেল থানায় লিয়াকত আলী সিকদারসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। সেই মামলায় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ