`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় প্রাইভেটকার থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
উখিয়ায় প্রাইভেটকার থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গাড়ির চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে উখিয়া ৬৪ বিজিবির শীলখালী চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।


আটক ব্যক্তি হলেন উখিয়া থানার মরিচ্যা ঘুরায়ার দ্বীপ গ্রামের মো. সৈয়দের ছেলে মো. শাহ আলম (২৮)। এ সময় তার কাছ থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।


উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় চালকের আসনের স্টিয়ারিংয়ের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি ছোট পোটলা থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম ইয়াবাগুলো টেকনাফ থেকে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি। পরে প্রাইভেটকারটি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।


বিজিবি জানিয়েছে, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


উখিয়া ৬৪ বিজিবি কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে সীমান্ত নিরাপত্তা এবং মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্ব পালন করছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ডুবেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে সাময়িক নিষেধাজ্ঞ

ডুবেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে সাময়িক নিষেধাজ্ঞ