`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ঈদগাঁওয়ে ছিনতাইয়ের অভিযোগে চাকুসহ দুই যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
ঈদগাঁওয়ে ছিনতাইয়ের অভিযোগে চাকুসহ দুই যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের ঈদগাঁওয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী লামারপাড়ার তোফায়েল আহমেদ প্রকাশ টুলু ড্রাইভারের ছেলে মো. ফয়সাল (২৬) এবং একই এলাকার ফরিদুল আলমের ছেলে ইব্রাহিম (২৫)।


থানা পুলিশ জানায়, স্থানীয় সঞ্জয় দাশকে বাসস্টেশন থেকে ডেকে নিয়ে ঈদগাঁও-ঈদগড় সড়কের কবির কোম্পানির কলোনিতে আটকে রাখেন অভিযুক্তরা। সেখানে তাকে মারধরের পর তার মায়ের কাছে ফোন করে টাকা দাবি করা হয়।


পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কলোনি থেকে ফয়সাল ও ইব্রাহিমকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাকুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।


ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, কবির কোম্পানির কলোনি থেকে ফয়সাল ও ইব্রাহিমকে আলামতসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবারই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপি ও মন্ত্রিসভায় বড় পরিবর্তনের

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপি ও মন্ত্রিসভায় বড় পরিবর্তনের