`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে অনুমোদনহীন স্লিপার বাসকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
কক্সবাজারে অনুমোদনহীন স্লিপার বাসকে জরিমানা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নিরাপদ সড়ক নিশ্চিত করতে কক্সবাজারে অনুমোদনহীন স্লিপার বাস ও খেলাপি মোটরযানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাঁচটি মামলায় মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এফ এম খায়রুল হকের নেতৃত্বে জেলা প্রশাসন, বিআরটিএ ও জেলা পুলিশের সমন্বয়ে অভিযানটি চালানো হয়।


বিআরটিএ কক্সবাজার সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল্লাহ খান জানান, বিআরটিএর অনুমতি ছাড়া মোটরযানের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আসন বিন্যাস বা কাঠামো পরিবর্তনের সুযোগ নেই। কিন্তু অনুমোদনহীন স্লিপার বাসসহ বিভিন্ন যানবাহন কারিগরি বিনির্দেশের ব্যত্যয় ঘটিয়ে এবং ফিটনেস সনদ ছাড়া ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে।


অভিযানে লন্ডন এক্সপ্রেস, দোয়েল এক্সপ্রেস, সেন্টমার্টিন পরিবহন ও ইম্পেরিয়াল এক্সপ্রেসের পাঁচটি বিলাসবহুল বাসের বিরুদ্ধে কারিগরি বিনির্দেশের ব্যত্যয় ও ফিটনেসবিহীন মোটরযান সংক্রান্ত মামলা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


এদিকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে কক্সবাজার পৌরসভার হাশেমিয়া কামিল মাদরাসায় একটি সচেতনতামূলক সভা করেছে বিআরটিএ। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সভায় নিরাপদে সড়ক পারাপার, হেলমেট ব্যবহার, নিরাপদ গতি এবং চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের শিক্ষা উপকরণ দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারে